শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রভাবশালী মহলের চাপে শিল্প কারখানা নির্মাণ করতে পারছে না ডিবিএল গ্রুপ
প্রভাবশালী মহলের চাপে শিল্প কারখানা নির্মাণ করতে পারছে না ডিবিএল গ্রুপ
  সর্বশেষঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৭ জুলাই, ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে একটি প্রভাবশালী মহলের চাপের মুখে শিল্পকারখানা নির্মাণ করতে পারছে না বলে অভিযোগ তুলেছে ডিবিএল গ্রুপ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিল্প প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিবিএল গ্রুপের পক্ষে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মতিন। এসময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানের আইন বিষয়ক কর্মকর্তা মেস্তফা করিম।
আব্দুল মতিন জানান, ডিবিএল গ্রুপ “গ্রীণ নিট ইন্ড্রাষ্ট্রি” নির্মাণের লক্ষ্যে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে সোনারগাঁয়ের চর রমজান সোনাউলা মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানে ৩৩ বিঘা জমি ক্রয় করে। এই জমির মূল্য ১ শ’ ৬৫ কোটি টাকা। কিন্তু গত জানুয়ারি মাস থেকে একটি প্রভাবশালী মহল আঁধারে ওই জায়গায় বালু ফেলে ভরাট করতে শুরু করে। এতে বাঁধা দিতে গেলে জনৈক মাসুম চেয়ারম্যান ও তার সহযোগীরা ডিবিএল গ্রুপের লোকদের হত্যার হুমকি দিয়ে এলাকায় প্রবেশে বাঁধা দেয়। সন্ত্রাসীদের দাবি এই জমি মেঘনা গ্রুপের নিকট বিক্রি করতে হবে। এমন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ