বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ২য় দিনের মতো শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ: শিমরাইল এবং চাষাঢ়া উত্তাল 
২য় দিনের মতো শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ: শিমরাইল এবং চাষাঢ়া উত্তাল 
  সর্বশেষ • প্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

রাজধানীর উত্তরায় গাড়ি চাপায় দুই শিক্ষার্থী নিহত এবং শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ আজও উত্তাল। দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সরকার সারা দেশের সব স্কুল বন্ধ ঘোষণা করলেও সকাল দশটা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভের সামনে এসে অবস্থান নেয়। পৌনে এগারোটার দিকে তারা বঙ্গবন্ধ সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মুখে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এসময় সড়কগুলিতে শত শত যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাংচুরও করে।

তারা শিক্ষার্থী হত্যার বিচার, নিরাপদ সড়ক ও নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবি করে মিছিল শ্লোগান দেয় এসময় নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অচল অবস্থার সৃষ্টি হয়।

এদিকে একই দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীমরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানয়ি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে বুধবারের মতো কোন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের কাউকে বৃহস্পতিবারের আন্দোলনে মাঠে নামতে দেখা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের ৯ দফা দাবী বাস্তবায়নের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল যে আশ।বাস দিয়েছেন তা দ্রুত বাস্তাবায়ন চান।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শহরের চাষাঢ়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপাক পুলিশ মোতায়েন করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করছে। তাদেরকে আমরা বুঝিয়েছি, যেন কারো জানমালের ক্ষতি না করে। তারা আমাদের আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীরা যাতে উশৃংখল হতে না পারে এবং আমরা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান