শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন:পুতিন
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন:পুতিন
  সর্বশেষআন্তর্জাতিক || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

 

আন্তজাতিক

রাশিয়ায় ২০২৪ সালের ১৭ মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৮ ডিসেম্বর) সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এই নির্বাচনে বিজয়ী হলেই ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বৈধতা পাবেন পুতিন।

৭১ বছর বয়সী পুতিন দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে আমার বিভিন্ন চিন্তা-ভাবনা ছিল, সে বিষয়টি আমি লুকাব না। কিন্তু এখন একটি সিদ্ধান্ত নেয়ার সময়। আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়ব।

অনুষ্ঠানে রাশিয়ার সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাও পুতিনকে ফের নির্বাচনে লড়ার জন্য আহ্বান জানান। সেনাবাহিনীর ওই শীর্ষ কর্তা বলেন, রাশিয়ার আপনার মতো নেতৃত্বই দরকার।

বৃহস্পতিবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরদিনই পুতিন এই ঘোষণা দিলেন। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে। নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে প্রধান পাঁচ দলকে প্রার্থীদের নাম জমা দিতে বলা হয়েছে।

রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা এবারই প্রথম রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার থেকে ছয়বছর পর্যন্ত বাড়ানো হয়। এর ফলে আগের মেয়াদ বাতিল করে পুতিন স্পষ্টতই আগামী বছর আবার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে পুতিন ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এবং আবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে তিনি আরেক মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম