শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর: প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির
মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর: প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির
  সর্বশেষ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

সাবেক রাষ্ট্রদুত এবং প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির বলেন, মাতৃভাষায় রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এই দেশকে পিছনে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র  রচিত হয়েছিলো,তা সফল হয়নি। ১৯৭৪ সালের ৮ জানুয়ারী বঙ্গবন্ধু যখন লন্ডন পৌছলেন তখন আমার সাথে সাক্ষাত হয়। আমি এবং আমার স্ত্রী দুজনেই লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। বঙ্গবন্ধু আমাকে জিজ্ঞেস করলেন এখানেই থাকবি, নাকি দেশে যাবি? তখন লন্ডনে নিযুক্ত কনসল জেনারেল রেজাউল ইসলামকে ডেকে বললেন ওদের দু’জনকে টিকেট কিনে দাও। তখন রেজাউল ইসলাম বললেন, স্যার উনারা তো লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন,বাংলাদেশ সরকারের সাথে তাদের কোন সর্ম্পক নাই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমি বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে নির্দেশ দিলাম, জমিরকে সিভিল সার্জন ফরেন এফেয়ার্সে নিয়োগ দাও। বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, তুই দেশে ফিরে ভারত ডেস্কে পররাষ্ট্র মন্ত্রনালয়ে থাকবি। তখনও ভারতের রাষ্ট্রদুত নিয়োগ হয়নি। ভারতের হাইকমিশন ছিলো ধানমন্ডিতে। শরনার্থীরা আমার কাছে এসেছিলো তাদের বেদখল হয়ে যাওয়া জমি ও সম্পদ ফিরিয়ে দিতে। আমি বলেছিলাম এটা স্বাধীন দেশ, আইনের আশ্রয় নেন। থানায় যান, জিডি করেন।আমার উপর ক্ষুব্ধ হয়ে শরনার্থীরা বঙ্গবন্ধুর কাছে যান, সেখানে বঙ্গবন্ধু সাফ জানিয়ে দেন,জমির যা বলেছে সেটাই সত্য।এটা স্বাধীন দেশ।স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অনেক সহযোগীতা করেছে।এই জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে এ দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহারের জন্য ইন্দিরা গান্ধিকে আহবান করেন। তখন পাকিস্তান বলেছিলো বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিনত হবে। কিসিঞ্জারের কারনে যখন আমেরিকা আমাদের স্বীকৃতি দিচ্ছিলোনা,তখন কনসল জেনারেলকে ডেকে বঙ্গবন্ধু বলেছিলেন হয় স্বীকৃতী দেন না হয় গো ব্যাক উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। ’৭৪ সালে সৌদি যুবরাজ পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে বলে পাঠিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারে আপনারা আমাদের ভুল বুঝিয়েছেন। বাংলাদেশকে ওআইসিতে দাওয়াত করুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী  ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেওভোগ ভুইয়ার-বাগ এলাকার বিদ্যা নিকেতন স্কুল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি মোহম্মদ জমির এইসব কথা বলেন।স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বিশেষ অতিথি বাংলাদেশ ডেপুটি এর্টনী জেনারেল অ্যাডঃ মোতাহার হোসেন সাজু,সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক আ্যডঃ এ এম আমিনউদ্দিন আহমেদ,স্কুল ট্রাষ্টি বোর্ডের সদস্য দেলোয়ার হোসেন চুন্নু,মোয়াজ্জেম হোসেন সোহেল এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

আলোচনা সভা শেষে আবৃত্তি, হাতের লেখা এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি। এরপর মুক্তিযুদ্ধের উপর চলচিত্র প্রদর্শন করা হয়।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ