শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে ঘর ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গৃহিনীকে ধর্ষণ, গ্রেপ্তার-২
সিদ্ধিরগঞ্জে ঘর ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গৃহিনীকে ধর্ষণ, গ্রেপ্তার-২
  সর্বশেষমহানগরআইন ও আদালত || WSPCF23
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ভাড়াটিয়া বাসা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  গৃহিনীকে ধর্ষণে অভিযোগে   দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ।
গতকাল (১০ ডিসেম্বর) দুপুরে (নাসিক) ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় এ  ঘটনা ঘটেছে।
পরে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ধর্ষকরা হলেন, কদমতলী গ্যাস লাইন এলাকার মোঃ রাকিব হোসাইন (৩৮), একই ওয়ার্ডের টেডি মফিজের ছেলে মোঃ মহাসিন (২৮), মৃত নবী হোসেনের ছেলে মোঃ নাবিল হাসান পলাশ (৩৫) এবং মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন রুবেল (২৯)।
আসামিদের মধ্যে এখন পর্যন্ত নাবিল হোসেন পলাশ (৩৫) এবং মো: হৃদয় হোসেন রুবেল (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নাছিমা আক্তার পূর্বে আদমজী ইপিজেডস্থ অনন্ত অ্যাপারেলেন্স নামক একটি ফ্যাক্টিরতে চাকরি করতেন। তবে, বর্তমানে তিনি চাকরির জীবন ছেড়ে একজন গৃহিনী হিসেবে জীবনযাপন করে আসছে। তার বসবাসরত ভাড়াটিয়া বাসাটি পরিবর্তনের উদ্দেশ্যে নতুন বাড়ি খুঁজছিল। সেই লক্ষ্যে গতকাল ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১১ টায় বের হন তিনি। উক্ত মামলার এক নম্বর আসামির সঙ্গে পূর্বে একই কারখানায় চাকরি করার সুবাদে পরিচিত তারা। তাই বাড়ি পরিবর্তনের কথা তার সঙ্গে শেয়ার করলে ফোনের মাধ্যমে ওই অভিযুক্ত জানান যে তার পরিচিত একটি খালি বাসা রয়েছে। ওই বাসাটি ভাড়া নিতে হলে দেখতে যেতে হবে।
আরও জানা গেছে, পরবর্তীতে ধর্ষক রাকিব হোসাইনের কথা অনুযায়ী ওই নারী তার সঙ্গে বাসা দেখার জন্যে কদমতলী পশ্চিমপাড়া খালপাড়স্থ আশরাফ উদ্দিনের বিল্ডিংয়ের একটি রুমে যান। কিন্তু সেখানে গেলে ঘটে ভিন্ন ঘটনা। আগে থেকেই বাকি তিন আসামি উৎপেতে বসে ছিলেন সেখানে। যখনই নারী ঘরে ঢুকলেন তারা ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি প্রদান করে। একপর্যায়ে ওই নারীর ইচ্ছের বিরুদ্ধে দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত আটক রেখে পালাক্রমে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাদের হাতে-পায়ে ধরে স্বামী ও সন্তানের কথা বলে কান্নাকাটি করলে ঘটে যাওয়া ঘটনা কাউকে না জানাতে বলে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।
(ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণের মামলার দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম