রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৩

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গুলি করলে ফুল মারবো না, গুলি থামাতে জানি : লোটন
গুলি করলে ফুল মারবো না, গুলি থামাতে জানি : লোটন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

 

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন বলেছেন, নির্বাচনে কেউ ভয়ভীতি দেখাবে। এটা এত সহজ না। কেউ ভয় দেখালে আমরা বসে থাকবো না। সিইসি বলেছে শান্তিপূর্ণ ভোট হবে। আমরা সেটার শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি ভোট ডাকাতি করতে চায় যদি ভাবে সে গুলি করলে আমরা ফুল মারবো সেটা না। গুলি থামানোর শক্তি আমাদের আছে।
বুধবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি ভীত লোক না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম। একটা ভিপি হওয়া বুঝেন, ঢাকা শহর। সেখান থেকে বেরিয়ে আমি গ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করেছি।
কোন ভয়ভীতি পাবেন না। আমরা আছি, লাঙ্গল নিয়ে আছি। বাবু আমার ছোট ভাই। সে পনেরো বছর ছিল। সবকিছুই পরিবর্তনশীল। আল্লাহ ছাড়া আমরা সবাই পরিবর্তনশীল, কেউ থাকবো না। বাবুরে তিনবার দিয়েছেন, এবার আমি দাবী নিয়ে এসেছি।
তিনি বলেন, লাঙ্গল নিয়ে এসেছি তো কী হয়েছে। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি নাই। সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। বিএনপির যেন কোন ভয় না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি দল। তারা রাজপথে আছে, এটি অস্বীকার করার উপায় নেই। বিএনপি নির্বাচনে আসেনি এটা তাদের ব্যাপার। তবে বিএনপি ও জাতীয় পার্টির একই আদর্শ। মুদ্রার এপিঠ ওপিঠ। আমি আশা করি আপনারা যারা আওয়ামী লীগ করেন তারাও আমার পাশে থাকবেন। আমার বাবা ৭০ ও ৭৩ সালে আওয়ামী লীগের এমপি ছিল। আসুন আমরা আড়াইহাজারকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলি।
এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির নেতা মোক্তার হোসেন আজাদ, সায়েম সিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ