শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ২ ইউনিয়নের দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনারগাঁয়ে ২ ইউনিয়নের দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই ইউনিয়নের দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের  ম্যানেজার এরশাদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের
সিনিয়র  সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন এ অভিযানের নেতৃত্ব দেন বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার সাদিপুর এলাকার স্থানীয় দালালচক্র টাকার বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়।প্রতিবারই ঐ গ্যাস লাইন গুলো কেটে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তার মাঝে ঐ দালালচক্র মোটা অংকের টাকা বাণিজ্য করছেন। ভোগান্তিতে পরছে সাধারণ মানুষ।সরকারের কাছে সাদিপুর ও কাঁচপুর ইউনিয়নের গ্যাস লাইন বৈধ করার দাবি জানান তারা।
ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন,কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট ৪টি স্পট থেকে আনুমানিক ১৫০০ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।উচ্ছেদ করা হয়েছে ৮০০ ফিট পাইপ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম,রিফাত আব্দুল্লাহ,সহকারী প্রকৌশলী সোহেল,শাহিন।
এ সময় সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ