শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে : শামীম ওসমান
প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে : শামীম ওসমান
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচনের দিন আমার কাছে সারাদিন ফোন এসেছে। প্রথম খেলা টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভুত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সকল এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে। শেখ হাসিনার এজেন্সি আছে। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।
সোমবার (১৫ জানুয়ারি) বিকালে আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনোত্ত্বর পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা দেশে নির্বাচন আসলেই বলে টাকা দেন টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এরচেয়ে বেশি চাওয়া পাওয়া আমার কিছু নেই।
তিনি বলেন, আমি জনসভার পর আপাকে বলেছিলাম আপনি কী খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় জানি কত পার্সেন্ট ভোট পড়বে। আমি ৪০-৪২% ভোট আশা করেছিলাম। সেখানে ৩২% ভোট পড়েছে৷ বাকি ভোট পড়েনি নাকি পড়তে দেয়া হয়নি।
আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নয়ত আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়ত। নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও থামাতে পারে না। নবম ডিভিশনের ফোর্স পনেরো দিন বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমাকে টাচ করতে পারেনি।
তিনি বলেন, যে যেই দলই করেন আপত্তি নেই। জ্বালাও পোড়াও করবেন আমি ছাড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি শয়তান যেমন আল্লাহর সাথে পারে না। ওরাও শেখ হাসিনার সাথে পারবে না কারণ তার উপর আল্লাহর রহমত আছে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান বিএসসির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা,
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু,
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাউন্সিলর শাহ জালাল বাদল, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন, নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,  যুবলীগ নেতা খন্দকার মানিক মাস্টার, যুবলীগ নেতা মাহমুদুর রহমান ও  যুবলীগ নেতা আবুল কাসেম (মাইক) প্রমুখসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ