শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল মানব কল্যাণ পরিষদ
ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল মানব কল্যাণ পরিষদ
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠনদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মোঃ সুমন নামে এক প্রতিবন্ধী ব্যক্তি তাঁর অসহায়ত্বের কথা জানিয়ে নিজেকে বোঝা মনে করে ফেসবুকে একটি হুইলচেয়ারের প্রত্যাশায় ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নজরে আসলে অসহায় মানুষটির পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৫ জানুয়ারি সকালে গোদনাইল চিত্তরঞ্জন লেকপাড় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়। এ সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও দপ্তর সচিব মোঃ মনোয়ার হোসেন সানী, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার, কবি সিরাজ, কবি ইয়াকুব কামাল, সক্রীয় স্বেচ্ছাসেবক আকবর হোসেন সুমন ও রাকিবুল ইসলাম ইফতি সহ অন্যান্য মানবিক যোদ্ধারা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তায় হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মানবিক যোদ্ধারা বলেন, আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। মানবিক কার্যক্রম বাস্তবায়ন করতে যেয়ে অনেক সময় অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে স্বেচ্ছাসেবকরা। তারপরও থেমে থাকেনি সংগঠনের সদস্য ও কর্মীরা। বর্তমানে অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং ষড়যন্ত্রকারীদের আর ছাড় দেয়া হবে না বলে বক্তারা বলেন। পরিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে উপহারটি তুলে দেয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি সুমন হুইলচেয়ার উপহার পেয়ে তাঁর অনুভূতি প্রকাশে বলেন, এর আগেও আমি মানব কল্যাণ পরিষদের সহযোগিতা পেয়েছি এবং এখনো পেলাম। মানবিক এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর প্রতি সহানুভূতির সহিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম