বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, ৩ কর্মকর্তাকে মারধর
নারায়ণগঞ্জে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, ৩ কর্মকর্তাকে মারধর
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীর তামাই নিট গার্মেন্টসে বুধবার ১৭ জানুয়ারী সকালে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।
 দুই নারী কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে অসন্তোষের জের ধরে তিন কর্মকর্তাকে মারধর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
তাদের মধ্যে এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, শ্রম পরিদর্শক, মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর তামাই নিট গার্মেন্টসে বুধবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবী ইভা এবং তাসলিমা নামক দুই জন নারী কর্মকর্তা এইচ আর এন্ড এডমিন শাখায় কর্মরত আছেন। তারা সব সময় শ্রমিকদের খারাপ ব্যবহার করে। উক্ত দুই জন নারী কর্মকর্তাকে বরখাস্ত না করলে তারা আন্দোলন  চালিয়ে যাবে। এ সময় শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডায় জিএমকে মারধর করতে চায় শ্রমিকরা। পরে জিএমকে বাঁচাতে গিয়ে কোয়ালিটি ইনচার্জ শফিকুল ইসলামসহ ৩ জন শ্রমিকদের হাতে মারধরের শিকার হন। তাদের মধ্যে শফিকুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর নারায়ণগঞ্জ অফিসের শ্রম পরিদর্শক মোঃ রবিন মিয়া জানান, বর্তমানে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান