বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে  স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো: কায়সার
১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে  স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো: কায়সার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  জাতীয় পার্টির দুইবারের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিল্পাঞ্চল মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।
আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা সোনারগাঁয়ে সর্ব সাধারনের উন্নয়ন লক্ষে কাজ করা ও সোনারগাঁও কে মাদক মুক্ত করা আমার সাথে আপনাদেরও দায়িত্ব।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল্লাহ আল কায়সার।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, আলী আকবর মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজা, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান