মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৫

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রেমিকাকে হত্যায় দায়ে প্রেমিকের যাবজ্জীবন 
প্রেমিকাকে হত্যায় দায়ে প্রেমিকের যাবজ্জীবন 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকাকে হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই মামলার অন্য ধারায় যাবজ্জীব কারাদণ্ড ও ৫০ হাজার অর্থদণ্ড এবং আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত হলেন মো. ইউনুছ আলী (২৭)
আড়াইহাজারের বিষনন্দী এলাকার আবদুল ওহাবের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।
মামলা সূত্র জানা যায়, ভিকটিম প্রেমিকা হলেন ফাতেমা (২৩)। তিনি তার নানী বাড়ি আড়াইহাজারে মানিকপুর বসবার করতেন। আর নানী বাড়ি থাকা অবস্থায়  মো. ইউনুছ আলীর সাথে পরিচয়। ইউনুছ সম্পর্কে তার আত্মীয় হয়। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সাথে বিয়েল প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও হয় কয়েকবার। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিলো না ইউনুছের পরিবার। যার কারণে ইউনুছ আলী ফাতেমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন।
এদিকে সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফাতেমা মামলা করার ভয় দেখিয়ে আসছিলো। এমতাবস্থায় ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ফাতেমাকে ফোন করে নিয়ে যায় ইউনুছ আলী। সেই সাথে ইউনুছ ও ফাতেমা একসাথে ঘুরাঘুরি করে রাত ১ টায় মানিকপুর এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করে। এরপর লাশটি গুম করার উদ্দেশ্য মাটি চাপা দিয়ে দেয়া হয়। এই ঘটনার চারদিন পর লাশ উদ্ধার করা হয়। সেই সাথে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা দেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক