শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ধলেশ্বরীতে ইটভাটার বাশের পাইলিংসহ ৩৫টি অবৈধ উচ্ছেদ
ধলেশ্বরীতে ইটভাটার বাশের পাইলিংসহ ৩৫টি অবৈধ উচ্ছেদ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
ধলেশ্বরী নদীর নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় নদী দখল করে গড়ে উঠা ইটভাটার বাঁশের পাইলিংসহ ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
 অভিযানকালে ২২টি ইটভাটার বাশের পাইলিং, ৮ টি টংঘর, ৫ টি বালুর গদিসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদ উল্যাহ, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
 অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বৃহস্পতিবার অভিযানে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২ টি নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত