শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অনুমোদনহীন গাড়ি  জেলায় ঢুকলেই ডাম্পিংয়ে: ডিসি
অনুমোদনহীন গাড়ি  জেলায় ঢুকলেই ডাম্পিংয়ে: ডিসি
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি:
রুট পারমিট ছাড়া গাড়ি নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক  বলেছেন, অনুমোদনহীন গাড়ি তার জেলায় ঢুকলেই ডাম্পিংয়ে দেবেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক সমস্যা সমাধানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ কথা জানালেন ডিসি। সেখানে উপস্থিত ছিলেন মেয়র, নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়াম্যান সামনে এমন হুশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, আমি সাহস পাচ্ছি, আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব৷ রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না।
নারায়ণগঞ্জের ডিসি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আমি কমিটি করে দিয়েছি। নারায়ণগঞ্জে কতটি গাড়িকে রুট পারমিট দেওয়া যায় এবং কতগুলো দেওয়া হয়েছে- এটা নিয়ে আমরা কাজ করছি। গত পাঁচ মাসে সাড়ে চারশো গাড়িকে জরিমানা করা হয়েছে।
শহরে অবৈধ স্ট্যান্ড আমরা থাকতে দেব না। কালকে থেকে আমাদের টিম যাবে। সরকার অনেক শক্তিশালী। আমরা জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে ছিলাম। আমি খুবই আশান্বিত। আমরা কাল থেকে অভিযান পরিচালনা করবো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য। চাষাঢ়া থেকে টার্মিনালের রেললাইন বন্ধ করার জন্য আমরা চিঠি দেব, আমি অনুরোধ করবে এটা মন্ত্রী সাহেবকে বলে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, চাষাঢ়া থেকে ঢাকায় যাওয়ার রাস্তাটায় আমরা দ্রুত কাজ শুরু করবো। এ কাজ শুরু হয়ে গেছে। অটোরিকশার ব্যাটারি কোথায় চার্জ হচ্ছে এবং বিক্রি হচ্ছে এটার খবর দিন। আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নেই। এই মিটিং চলাকালীন হয়ত আরও একশ অটো শহরে ঢুকেছে। আমরা এই কারখানাগুলোই বন্ধ করে দেব যেখানে অটোরিকশা তৈরি হয়।
অফিসে যাওয়ার সময় অন্তত ২০টি গাড়িকে জরিমানা করেছেন জানিয়ে ডিসি আরও বলেন, গাড়ির মালিক নারায়ণগঞ্জের না হলে মানুষের চলাচল বিঘ্নিত করে যাত্রী তুলবে এটা মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করবো এদের আইডি কার্ড নিতে। এদের মধ্যে নারায়ণগঞ্জের কয়জন আছে এটা আমাদের দেখতে হবে৷ নারায়ণগঞ্জের মানুষ হবে, অবশ্যই পুনর্বাসন করা হবে। তবে বাইরের জেলার লোক এসে রাস্তা দখল করে বিজনেস করবে এটা হতে দেওয়া যায় না।
আলোচনায় আরও অংশ নিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলসহ অনেকে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম