শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শীতলক্ষ্যা নদীতে সিমেন্টবাহী ট্রলারে ছিনতাই কালে ধারালে অস্ত্রসহ ৩ নৌ ছিনতাইকারি গ্রেপ্তার
শীতলক্ষ্যা নদীতে সিমেন্টবাহী ট্রলারে ছিনতাই কালে ধারালে অস্ত্রসহ ৩ নৌ ছিনতাইকারি গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিনিধি :

বন্দরে সিমেন্টবাহী ট্রলারের সুকানিকে গলায় অস্ত্র ঠেকিয়ে   মোবাইল সেট, নগদ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেওয়ার সময় ৩ নৌ- ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ
। ওই সময় নৌ পুলিশ গ্রেপ্তারকৃত ৩ নৌ ছিনতাইকারি কাছ থেকে ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি বগ কাছি ও ছিনতাইকৃত নগদ ৪’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।   গ্রেপ্তারকৃত নৌ- ছিনতাইকারিরা  হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে সগির (৩৫) একই উপজেলার একই   ইউনিয়নের চর-ধলেরশ্বরী এলাকার মৃত জজ মিয়ার ছেলে উজ্জল (২৪) সোনারগা থানার চর বলাকী এলাকার মৃত তাজ মোহাম্মদ মিয়ার ছেলে বরাত হোসেন (৪০)। গ্রেপ্তারকৃতদের উক্ত মামলায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় বন্দর থানার চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সুকানি মামুন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ নৌ ছিনতাইকারিকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৩ (২)২৪ ধারা- ৩৯৫ পেনাল কোড-১৮৬০।  ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, সুদূর পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গগন বলদিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া  দীর্ঘ দিন ধরে শাকিল – ৪ নামক এক জাহাজে  সুকানি হিসেবে কর্মরত রয়েছে।

এ সুবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উল্লেখিত শাকিল-৪ নামক একটি স্ট্রীলবডি জাহাজ ইনসি সিমেন্ট কোম্পানি হইতে ১০০০ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা হয়ে বন্দর থানাধীন চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদীতে আসলে ওই সময় উৎপেতে থাকা নৌ- ছিনতাইকারি একটি পুরাতন কাঠের ট্রলার যোগে উল্লেখিত সিমেন্টবাহী ট্রলারে উঠে সুকানি মামুনকে অস্ত্রে মুখে জিম্মি করে বেদম ভাবে পিটিয়ে ১টি মোবাইল সেট, নগদ ৪’শ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেয়। ওই সময় সিমেন্টবাহী ট্রলারের লোকজনদের চিৎকারের শব্দ পেয়ে টহলরত নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় নৌ ছিনতাইকারিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ওই সময় কলাগাছিয়া নৌ ফাঁড়ি টহলরত পুলিশ ধাওয়া করে উল্লেখিত ৩ নৌ ছিনতাইকারিকে ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত নগদ টাকাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ