শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারে যুবক খুন 
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারে যুবক খুন 
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজ হোসেন (২৪) নামের এক যুবক খুন হয়েছে।
 শুক্রবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষের টেঁটবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
 খুন হওয়া যুবক কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থনে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে জাকির হোসেন ও জসীমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরে ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন,  আক্তার হোসেন,  জসীমউদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন আহত হয়।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান। আহতদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতের বড় ভাই জাকির হোসেন।
স্থানীয়রা জানান, গত ১০ বছরে কান্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারে ৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। কোম্পানির বালু ভরাট, ঠিকাদারি কাজ নিয়ে এসব হত্যাকান্ড হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সোনারগাঁ রিজোর্ট সিটি, মেঘনা গ্রুপসহ ৩-৪ টি কোম্পানিতে জাকির হোসেন একচ্ছত্র আধিপত্যে বালু ভরাটসহ বিভিন্ন ঠিকাদারি কাজ করে থাকেন। জসীমউদ্দিন কোন কাজ না পাওয়ার কারণে ক্ষিপ্ত ছিল। স্থানীয় মসজিদে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর থেকে কান্দারগাঁও গ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণের বিষয়টি উপস্থাপনের পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর  লাশ মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ