শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আমি গরীবের পক্ষে আছি :শামীম ওসমান
আমি গরীবের পক্ষে আছি :শামীম ওসমান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, হকারদের বলতে চাই আপনাদের কেউ কেউ উস্কানি দিবে। উচ্ছিষ্ট বামেরা আপনাদের সমস্যার সমাধান করবে না। ওরা আপনাদের নিয়ে খেলবে। আমি গরীবের পক্ষে আছি। এটাতো প্রতিদিন চলতে পারে না। আমি দেখেছি হকারেরা বিনা পয়সায় বসে না। মীর জুমলা রোডে ছোট চৌকি তিনবার ভাড়া হয়, ২৪শ টাকা। আর বড় চৌকি ৩ থেকে ৬ হাজার টাকা ভাড়া। এ টাকা কে পায়। আমরা বা সিটি করপোরেশন পায় না। এ টাকা পায় চাঁদাবাজ। কিছু চাঁদাবাজের জন্য আমি নারায়ণগঞ্জের মানুষকে কেন অশান্তিতে রাখবো। গতকাল রবিবার বিকেলে শহরের রাইফেল ক্লাবে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজটা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। ওখানে জমির ব্যাবসা হয়। সেকারণেই এটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। যেখানে গেলে এটা কাজে আসত না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে অভিযোগ করেছি। তিনি নির্দেশ দিয়েছেন এটা সদরেই হবে।
তিনি আরো বলেন, বড় কাজগুলো আমরা বেশিরভাগ করে ফেলেছি। আরও অনেক কাজ হচ্ছে। আমরা কেন এ কাজ করছি। মানুষের সেবা করতে এসেছি আমরা। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি বাদল ভাইয়ের এখানে থাকার কথা ছিল। তিনি নির্বাচনের পরের দিন থেকেই অসুস্থ। গতকাল বাসায় এসেছেন। এ অবস্থায় আমি তাকে অনুরোধ করেছি বের হবেন না। তিনি মৃত্যুকে হাতে নিয়ে প্রচারণায় নেমেছেন। এটাই আমাদের দল।
কয়েকদিন আগে প্রেসক্লাব একটা উদ্যোগ নিয়েছিল, ভাল উদ্যোগ। তারা নারায়ণগঞ্জের কিছু সমস্যা নিয়ে আলোচনার আয়োজন করেছিল। একটা হলো হকার সমস্যা আরেকটা হলো যানজট, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল। আমি আমার ছোট বোন আইভী, বড় ভাই সেলিম ওসমানও প্রেসক্লাবের দাওয়াতে গিয়েছি। আইভী সহযোগিতা চেয়েছে, আমার দায়িত্ব এই সহযোগিতা করা।
শামীম ওসমান বলেন, প্রতিটি জায়গায় হকারদের টাকা দিতে হয়। টাকা দিতে না হলে আমি ওদের পক্ষে থাকতাম। যেহেতু টাকা দেয় আমি আলোচনা করে চেষ্টা করেছি। সবাইকে রাখা তো সম্ভব না। আমি দেশি-বিদেশি বলবো না। আমি দেখবো কার দরকার আর কার দরকার নেই। এ ব্যাপারে আমার ছোট বোনও আমার সাথে একমত। তবে রাতারাতি এটা পারবো না।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি