মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাবদী প্রিমিয়াম লীগ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সেলসারদী যুব সংগঠন চ্যাম্পিয়ন
সাবদী প্রিমিয়াম লীগ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সেলসারদী যুব সংগঠন চ্যাম্পিয়ন
  সর্বশেষপ্রধান সংবাদখেলাধূলা || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রারতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে সাবদী বাজার বন্ধু মহল কর্তৃক আয়োজিত সাবদী প্রিমিয়াম লীগ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্যোগে ফাইনাল খেলার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১শে ফেব্রুয়ারী বিকেল ৩টায় সাবদী বাজারের অদূরে বালুর মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন মেম্বার।

উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহেল রানা।

এ সময় ব্যবসায়ী সোহেল রানা বলেন,খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অপরাধ ও অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকা যায়। বর্তমানে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। ভিডিও গেইমে জুয়া,টিকটক,নেশা ও কিশোরগ্যাংয়ে জড়িয়ে নানা অপরাধ মুলক কর্মকান্ডে পতিত হচ্ছে। যুব সমাজ অবক্ষয় রোধে সুস্থ্য বিনোদন প্রয়োজন। আর এর জন্য খেলাধুলার বিকল্প নাই। প্রতিটা পাড়া মহল্লায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সুস্থ্য বিনোদনে সময় অতিবাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমেই সকল অনিয়মকে আমরা গুড বাই জানাতে হবে। তাহলে আমরা একটি সুস্থ্য ও সুন্দর সমাজ ব্যবস্থা ফিরে পাব।

এছাড়াও কলাগাছিয়া দক্ষিন সেলসারদী পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও ব্যবসায়ী সাইদুর রহমান সভাপতির বক্তব্যে স্থানীয় জনপ্রতিনিধি ও এমপি মহোদয়ের কাছে যুবকদের খেলাধুলার স্বার্থে একটি খেলার মাঠ দাবী করেন।

সাবদী বাজার বন্ধু মহলের পক্ষে জামান,সজল,রনি,আমজাদ,ইমরান ও সোহেলের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রিড়াবিদ আব্দুর পারভেজ,গাফফার ও কবির মিয়া।

কলাগাছিয়া দক্ষিন সেলসারদী পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও ব্যবসায়ী সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিডিক্লিন উপদেষ্টা বুলবুল আহমেদ লিখন,দীঘলদী বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন,সমাজ সেবক শাহআলম,কলাগাছিয়া ৭নং ওয়ার্ডের মেম্বার মহসিন মিয়া,ব্যবসায়ী হুমায়ুন কবির,আনিছুর রহমান শামীম,মাসুদ ভূইয়া,মিন্টু মিয়া,নাট্য পরিচালক ফজলুল করিম,আসাদ মাষ্টার,দ্বীল মোহাম্মদ,মুক্তার হোসেন,আলমগীর হোসেন প্রমূখ।

উল্লেখ্য,সাবদী প্রিমিয়াম লীগ ক্রিকেট টূর্ণামেন্টে সেলসারদী যুব সংগঠনকে সবকটি উইকেট হাড়িয়ে ৫৮ রানের টার্গেট ছুড়ে দেয় এলাহি নগর শামীম মেম্বার একাদশ। ৫৮রানের জবাবে ৯ উইকেট হাতে রেখেই ৫ওভার ৩বলের ব্যবধানে সেলসারদী যুব সংগঠন চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক