শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ৫৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধংস
সোনারগাঁয়ে ৫৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধংস
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৫৬ কোটির টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।
 গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে অভিযান চালিয়ে ৫৬১ বস্তা অবৈধ এ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
 তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়।
  নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আমিনের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বৈদ্যোরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কমর উন নাহারসহ ৩২ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উদ্ধারকৃত ৫শ’৬১ বস্তা কারেন্ট জাল আগুনে পুড়ে ধংস করা হয়।
নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আমিন জানান, সোনারগাঁয়ে আনন্দ বাজার হাটে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি হয় এমন অভিযোগে গতকাল বুধবার সকালে আনন্দ বাজার হাটে অভিযান চালানো হয়। এসময় হাটে ১৬টি দোকান ও ৪ টি গোডাউনের তালা ভেঙ্গে ৫শ’ বস্তা ( ৩ হাজার পিছ) চায়না দুয়ারি কারেন্ট জাল ও ৬১ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ এ কারেন্ট জালের ব্যবসায় জড়িতরা পালিয়ে যায়। তাই অভিযান চলাকালে কাউকে পাওয়া যায় নি।
 গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া কারেন্ট জালের মুল্য ৫শ’ বস্তা চায়না দুয়ারি ৭৫ লাখ টাকা ও ৬১ বস্তা কারেন্ট জালের মূল্য ৫৪ কোটি ৯০ লাখ টাকা। পরে  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার হওয়া ৫শ’৬১ বস্তা কারেন্ট জাল আগুনে পুড়ে ধংস করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম