রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে গৃহবধূ দিপালী  হত্যাকান্ডের ঘটনায়  মা ও ছেলে গ্রেফতার
বন্দরে গৃহবধূ দিপালী  হত্যাকান্ডের ঘটনায়  মা ও ছেলে গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি:  বন্দরে দিপালী রানী দাস (৩৮) নামে এক মধ্যবয়সী নারীকে  কুপিয়ে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে। এদিকে স্থানীয় জনতা জখমপ্রাপ্ত  স্বামী শ্যামা চন্দ্র দাসকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন চন্দ্র দাস বাদী হয়ে গত শুক্রবার (১র্মাচ) দুপুরে বন্দর থানায়  হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং – ৩(৩)২৪ ধারা- ৩০৭/ ৩২৬/ ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। এদিকে পুলিশ আটককৃত বাড়ির কেয়ারটেকার  মা ফরিদা বেগম (৩৭) ও তার ছেলে সিয়াম (২০)কে উল্লেখিত মামলার সন্নিগ্ধ  আসামী হিসাবে শনিবার (২ র্মাচ) দুপুরে আদালতে প্রেরণ করছে। এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা হইতে শুক্রবার (১ র্মাচ) সকাল সাড়ে সাড়ে ৮টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর লেজার্স এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত দীপালী রাণী দাস ও আহত শ্যামা চন্দ্র দাসের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকায় বলে জানায় পুলিশ জানায়। আহত শ্যামা চন্দ্র দাস পেশায় একজন মুচি।
নিহতের মেয়ে মলি জানান, তারা চার বোন। দুই বোন বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে। গত বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে  উচ্চ শব্দে গান বাজছিল। মায়ের অনুমতি নিয়ে বোনকে নিয়ে তিনি বিয়ের অনুষ্ঠান দেখতে যান। । পরে সেখান থেকে এসে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন। সকালে মাকে গার্মেন্টসে যাবার জন্য ডাকতে গেলে  রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখি। পাশেই তার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
মলি আরো জানায়, ফরিদার সাথে গ্যাসের চুলার রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্ব থেকেই তার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, নিহত দিপালী রানী দাস হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।  আহত শ্যামা চন্দ্র ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।   নিহতের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদা ও তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের উল্লেখিত মামলার সন্নিগ্ধ আসামি হিসাবে আদালতে প্রেরন করা হয়েছে।  তদন্তের পর হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানা যাবে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ