রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মোবাইল ফোন ও তথ্য প্রযুক্তির অপব্যহাররোধ করে শিশুদের খেলাধূলার ব্যবস্থা করতে হবে : আব্দুল্লাহ্ আল-কায়সার
মোবাইল ফোন ও তথ্য প্রযুক্তির অপব্যহাররোধ করে শিশুদের খেলাধূলার ব্যবস্থা করতে হবে : আব্দুল্লাহ্ আল-কায়সার
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

 

সোনারগা প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে এই মতবিনিময় সভা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল- মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও ডিজিটাল করেছেন। যার সুফল বাঙালী জাতি ভোগ করতে পারছে। এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে কাজ করছিলেন। প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার। পড়ালেখা হচ্ছে একটি পরিবারের সবচেয়ে বড় বিনিয়োগ। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনে। তাই সবার উচিত সেদিকে লক্ষ্য রাখা। যথাযথ গুরুত্ব দেয়া। তাই পড়ালেখার পাশাপাশি শিশুদের নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। মোবাইল ফোন ও তথ্য প্রযুক্তির অপব্যহাররোধ করে শিশুদের খেলাধূলার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। বাবা-মায়ের পরেই হচ্ছে শিক্ষকের স্থান। মানুষ তাদের সন্তানদের শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠায়। আপনারা যত্ন সহকারে শিশুদের পাঠদান করাবেন। কারণ আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। তাই প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
আমাদের উপজেলায় ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিসি টিভি আওতায় আনা হবে।
যেন যখন তখন আমরা দেখতে পারি শিক্ষকরা ঠিকমত ক্লাস নিচ্ছেন কিনা। ক্লাসে বাচ্ছাদের শিক্ষা নিতে কোন অসুবিধা হচ্ছে কিনা। অন্যান্য বিষয় যেগুলো আছে,খেলার মাঠ,নতুন ভবন এগুলোর কাজ আমরা দ্রুত সমধান করবো। আর
ডিসি সাহেবকে আমরা বলবো যেন এই উপজেলার বাহিরের কোন শিক্ষককে এখানে না পাঠাতে।

উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সনমানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক শেখ মোখলেছুর রহমান সেলিম।
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম,আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা সুলতানা, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমূখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ