রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে টিসিবি পণ্য নিয়ে সন্ত্রাসী হামলায় কাউন্সিলর সামছুজ্জোহা জখম থানায় অভিযোগ 
বন্দরে টিসিবি পণ্য নিয়ে সন্ত্রাসী হামলায় কাউন্সিলর সামছুজ্জোহা জখম থানায় অভিযোগ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে টিসিবি পন্য বিতরনের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার সচিব নাঈমগং কর্তৃক  সন্ত্রাসী হামলায় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বাদী হয়ে উল্লেখিতদের নামে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। আহত সামছুজ্জোহা বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে। এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বুধবার দুপুরে বন্দর থানা চত্বরে গনমাধ্যমকে জানিয়েছে, গত ২ বছর ধরে আমি আমার ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সরকারি টিসিবি পন্য জনসাধারণের মাঝে সুষ্ঠুভাবে বিতরন করে আসছি। এ সুবাধে নারায়নগঞ্জ সিটি কপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ আমাকে  আমার ওয়ার্ডবাসীর সামনে সম্মানহানী করার জন্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকেশ্বরী বাজার এলাকায় সরকারি টিসিবি পন্য বিতরণের সময় দজ্জাল মহিলা সংরক্ষিত কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে আমার মৃত পিতা মাতার নাম উল্লেখ্য করে অকথ্য ভাষা গালিগালাজ করে। আমি ওই সময় তাকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে গোপনাঙ্গে লাথি মেরে মারাত্মক ভাবে আহত করে। ওই সময় তার সাথে থাকা সচিব নাঈম ক্ষিপ্ত হয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী ও আমার পরিবারের লোকজন দ্রুত  ঘটনাস্হলে এসে আমাকে জখম অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,  বন্দরে সরকারি টিসিবি পণ্য বিতরন নিয়ে  কাউন্সিলরদের  মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুইটি তদন্ত করা হচ্ছে। তদন্ত পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ