মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ ইউপি সদস্যসহ ৮জন আহত
ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ ইউপি সদস্যসহ ৮জন আহত
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৮জন আহত হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনা প্রচার হলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুনরায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান। এঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আহত মো. সুমন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. সুমনের সঙ্গে পার্শ্ববর্র্তী হাড়িয়া চৌধুরী পাড়া গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রæতা চলে আসছিল। এ শত্রæতার জের ধরে গত বুধবার রাত ৯ টার দিকে হাড়িয়া চৌধুরী পাড়া এলাকায় মোটর সাইকেল যোগে বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বাবু ও সুমন মিয়া বাজারে যাচ্ছিলেন। পথে তাজুল ইসলামের বাড়ির সামনে প্রতিপক্ষ আমিনুল ইসলামের নেতৃত্বে রাম, দা, ছোরা, লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক, এসএস পাইপ নিয়ে জামান, তাজুল ইসলাম, হুমায়ুন কবির, সিফাত, সোহাগ, হৃদয়, রফিক, ইমরান, মিহিন উল্লাহসহ ২০-২৫ জনের একটি দল গতিরোধে হামলা চালায়। এসময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু ও সুমন মিয়াকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে ওই এলাকার মোক্তার, শামীম, ইব্রাহিম, হানিফা, আবু ইউসুফ হামলা কারণ জানতে চাইলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্র্তি করে। হামলার ঘটনা প্রচার হলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুনরায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নংওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবু জানান, ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারে ইন্ধনে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ২নং ওয়ার্ড সদস্যআব্দুল্লাহ আল মামুনের ওপর হামলা করার জন্য চেষ্টা চালিয়ে আসছে প্রতিপক্ষরা। বুধবার রাতেও আমিনুল ইসলামের নেতৃত্বে হামলার চেষ্টা করে। তাকে এগিয়ে দিতে গিয়ে হামলার শিকার হয়েছি। অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের কোন শত্রæতা নেই। স্থানীয় এক ছেলেকে মারধরের ঘটনায় চেয়ারম্যানের কাছে বিচার দাবি করার কারনে মামুন ও বাবু মেম্বার ক্ষিপ্ত হয়। এ কারণে তর্কবিতর্কে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫জন আহত হয়েছেন। বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার ও সংঘর্ষে আমার কোন প্রকার ইন্ধন নেই। এতে আমাকে জড়িয়ে অপ-প্রচারের চেষ্টা চলছে। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে গুলি ছোড়ার ঘটনা সত্য নয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক