বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ      নেশা সেবনের টাকা না পেয়ে মাকে মারধর ছেলে আটক
 নেশা সেবনের টাকা না পেয়ে মাকে মারধর ছেলে আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে নেশা সেবনের টাকা না পেয়ে জন্মধারনী মা হাজী ফাতেমা বেগম (৫১)কে পিটিয়ে আইএফসি ব্যাংক হইতে উত্তেলনকৃত এফডিআরের নগদ ১৬ লাখ টাকা ও ২০ ভড়ি ওজনের স্বার্ণালংকার ছিনিয়ে নেওয়ার   ঘটনায় কুলাঙ্গার পুত্র শরিফুল ইসলাম সোহাগ (২৮)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পাষান্ড ছেলে শরিফুল ইসলাম সোহাগ বন্দর উপজেলার মদনপুর দক্ষিণপাড়া (মাষ্টার বাড়ি) এলাকার মৃত সফিউদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (৫ মার্চ) রাতে বন্দর উপজেলার মদনপুর মাষ্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে উল্লেখিত এলাকায়  এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে  নির্যাতিত মা ফাতেমা বেগম বাদী হয়ে গত বুধবার (৬ মার্চ) রাতে পাষান্ড কুলাঙ্গার পুত্র শরিফুল ইসলাম সোহাগকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯(৩)২৪ ধারা- ৪৪৮/ ৩০৭/ ৩২৩/ ৩২৫/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ পিসি। মামলার বাদিনী তথ্য সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মদনপুর দক্ষিণপাড়া মাষ্টারবাড়ি এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে শরিফুল ইসলাম সোহাগ মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরার কারনে সোহাগ মাদকাসক্ত হয়ে পরে। সোহাগ প্রায় সময় নেশা সেবনের টাকার জন্য তার মা হাজী ফাতেমা বেগমকে মারধর করে আসছিল।  এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ৯টায় মাদকাসক্ত ছেলে শরিফুল ইসলাম সোহাগ তার মায়ের কাছে নেশা সেবনের টাকা দাবি করে।ওই সময় তার মা নেশা সেবনের টাকা দিতে পারবে না বলে জানালে ওই সময় পাষান্ড কুলাঙ্গার পুত্র শরিফুল ইসলাম সোহাগ ক্ষিপ্ত হয়ে জন্মধারনী মাকে হত্যা করার উদ্দেশ্য কাঠের রোল দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে। পরে বসত ঘরে আলমিরা ভেঙ্গে ৫ হাজার টাকা ক্ষতি  সাধন করে আইএফসি ব্যাংক থেকে উত্তেলনকৃত ১৬ লাখ টাকা এফডিআর ও ২০ ভড়ি ওজনের স্বার্ণালংকার ও ৫ টি জমির দলিল চুরি করে নিয়ে যায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান