শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে অবৈধ চোরাই তেল টাকায় হল বৈধ চোর হল সাধু
বন্দরে অবৈধ চোরাই তেল টাকায় হল বৈধ চোর হল সাধু
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে কলাগাছিয়া ইউনিয়নের রোমান হত্যা মামলার আসামী সন্ত্রাসী সিফাত সরদারকে চোরাই তেলসহ আটক করে এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খানবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে ১৬ ব্যারেল তেল রাখতে দেখে এলাকাবাসী সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ও বিশেষ পেশার ব্যাক্তির সমঝোতা বানিজ্যের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকার সচেতন ব্যাক্তিদের মনেও বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসি তথ্যসুত্রে জানা যায়,গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ খাঁনবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মুহিদ সরদারের চিহিৃত সন্ত্রাস ছেলে ও রোমান হত্যা মামলার আসামী সিফাত সরদার ১৬ ব্যারেল চোরাই তেল রাখতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক চোরাইতেলসহ আটক করে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী চোরাই তেলসহ সন্ত্রাসী সিফাত সরদারকে আটক করে। পরে নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের ভাগিনা ছাত্রলীগ নেতা অনিক তালুদার অপু ও ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনের ভাই পাভেলসহ কতিপয় বিশেষ পেশার ব্যক্তিরা এসে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে একটি অফিসে বসে ৭০হাজার টাকায় সমঝোতা করেন। এরমধ্যে এসআই সাইফুলকে ৫০হাজার টাকা ও বিশেষ ব্যাক্তিদের ২০ হাজার টাকা দিয়ে সমাধান করেন। পরে সন্ত্রাসী সিফাত সরদারসহ চোরাই ১৬ ব্যারেল তেল অন্যত্র সরিয়ে দেয়। এ সময় চোরাই তেলসহ আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ব্যাপারে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আটককৃত সয়াবিন তেলের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি