শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদা না পেয়ে নারীকে শ্লিলতাহানির থানায় মামলা 
চাঁদা না পেয়ে নারীকে শ্লিলতাহানির থানায় মামলা 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে দাবীকৃত চাঁদা না পেয়ে মধ্য বয়সী এক নারীকে শ্লিলতাহানিসহ তার স্বামী ও পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।  ২১মার্চ বৃহস্পতিবার সকালে মুদী ব্যবসায়ী মন্টু মিয়ার স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে চাদাবাজ আনিছসহ ৫জন ও আরো অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে এ মামলা রুজু করা হয়।

এর আগে,গত ১৬ মার্চ রাত আনুমানিক ৮টায় কলাগাছিয়া ইউনিয়ন রোস্তমপুর মসজিদের সামনে মুদী ব্যবসায়ী মন্টু মিয়া প্রতিদিনের ন্যায় দোকান ব্যবসা পরিচালনা করে আসছে। এ সময় ওই একই গ্রামের আমান মিয়ার নির্দেশে উশৃঙ্খল আনিছ,জামাল ও স্বপন মুদী ব্যবসায়ী মন্টুর কাছে ২০হাজার টাকা চাদা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে মন্টু মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করে। মন্টু মিয়া প্রতিবাদ করলে তাকে উল্লেখিত চাঁদাবাজরা কিল,ঘুষি ও লাথি মারিয়া আহত করে। খবর পেয়ে মন্টু মিয়ার স্ত্রী লাভলী বেগম এগিয়ে আসলে তাকেও হামলাকারীরা এলোপাথারী মারধর করিয়া গুরুতর আহত করে। এক পর্যায়ে মুদী ব্যবসায়ী মন্টু মিয়ার স্ত্রীর কাপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী করে। এ সময় মুদী দোকানে হামলা,ভাঙ্গচুরসহ ক্যাশে রক্ষিত ১৭৫৫০টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। আহতদের আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসার পূর্বে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মুদী ব্যবসায়ী মন্টু মিয়াকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে থানায় মামলা রুজু করা হয়।

এ ঘটনায় ওসি মোস্তফা কামাল বলেন,মারামারি ঘটনায় উভয় পক্ষেই মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত