শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই
ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল স্টেশনের মোট ১০টি ইউনিট উপস্থিত হয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফার্মেসির মালিক রফিক বলেন, এই মার্কেটে বিভিন্ন পণ্যসামগ্রীর প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। দুই একটি বাদে সবগুলো দোকান পুড়ে গেছে। সেইসঙ্গে কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবাই ঈদ উপলক্ষে মালামাল তুলেছিল, সব মাল আগুনে পুড়ে গেছে।
মুদি দোকানী সালাম বলেন, এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল ও হার্ডওয়্যারসহ সবকিছুর দোকান ছিল। কয়েকটি দোকান বাদে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের দোকানের ভেতরে নগদ টাকাও ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আমাদের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের চারটি স্টেশনের ১০টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম