শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে কিশোরকে অপহরণ করে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে কিশোরকে অপহরণ করে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. ফয়সাল আহম্মেদ নামে এক কিশোরকে অপহরণ করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেন- সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার তপন চন্দ্র দাশের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২১)। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার দায়ের করা মামলায় একজনকে ফাঁসি এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট বলেন, ২০২২ সালের ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের জিয়ানগর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে মো. ফয়সাল আহম্মেদ (১৭) নিখোঁজ হয়। এই নিখোঁজের ঘটনায় ওই বছরের ২৮ জানুয়ারি সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে দুইজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনকে সাথে নিয়ে ফয়সালকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। এই ঘটনায় ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ