শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও  ধারণ, যুবকের ৫ বছরের কারাদন্ড
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও  ধারণ, যুবকের ৫ বছরের কারাদন্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্ণোগ্রাফী আইনে সজিব নামে এক যুবকের ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেছেন।
 দন্ডপ্রাপ্ত সজীব মিয়া (২৪) রূপগঞ্জের চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে সজিব নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তৎকালে মামলার বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, বø্যাক মেইল করার উদ্দেশ্যে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে। গৃহবধূ গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইলে ঢুকিয়ে দেখেন এতে তার গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। পরে গৃহবধূ বিষয়টি তার পরিবারের সাথে আলাপ করে তাদের পরামর্শে ডিভাইসটি একই জায়গায় রেখে দেন। সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে সজিব সেটি নিতে আসলে গৃহবধূর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করে। পরে আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে সজিব।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম