শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে ইরফান হোসেন সিয়াম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিখোঁজ থাকার একদিন পরে বৃহস্পতিবার ২৮ মার্চ সকালে বুড়িগঙ্গার তীরে নিখোঁজ সিয়ামের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরী দল নিহতের লাশ উদ্ধার করে। দুপুরে বাদ জোহর মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদে নিহত সিয়ামের জানাযা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
নিহত সিয়াম মাসদাইর এলাকার মোঃ ইব্রাহিমের পুত্র। সে মাসদাইর এলাকাস্থ শাহিন স্কুল এন্ড একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নাসিকের ১৩নং ওয়ার্ডের টিম খোরশেদের সক্রিয় সদস্য রানা মুজিব জানান, বুধবার বিকেলে সিয়াম বক্তাবলী এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরী দল সিয়ামের লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বুধবার রাতে নাসিকের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাকে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। ঢাকা অফিসের ডুবুরী দল তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার সকালে নিখোঁজের লাশ উদ্ধার করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি