মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দানিয়াল হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার
দানিয়াল হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিথি
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর ও লোমহর্ষক আল-আমিন ওরফে দানিয়াল হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ইমরান হোসেন রাব্বি(২০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে  তাকে মাসদাইর খানকা রোড এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমরান হোসেন রাব্বি ফতুল্লা মডেল থানার মাসদাইর খানকা রোড এলাকার মৃত মনির হোসেনের পুত্র।
 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দানিয়াল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানায়, হত্যাকান্ডের সিসি ফুটেজ দেখে শনাক্ত করে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকার করেছে।
এর আগে এজাহারনামীয় আসামি অনিক প্রধানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা।র‌্যাব-১১ লালমনির হাট জেলার জেলার সদর থানাধীন ড্রাইভার পাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৩-এর সহায়তা নিয়ে দানিয়াল হত্যা মামলার অন্যতম ২ নম্বর এজাহারনামীয় আসামি অনিক প্রধানকে গ্রেফতার করে। তাছাড়া হত্যাকান্ডের পরপরই পুলিশ অনিকের নানা মামলার প্রধান আসামী রামু কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে,গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাঁধা প্রদানকে কেন্দ্র করে আসামিরা আল-আমিন ওরফে দানিয়াল ও শুভকে (২৭) নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করে মারধর করলে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় আসামিরা তাদেরকে ফেলে চলে যায়। পরবর্তীতে রাত আনুমানিক পৌনে ১২টার দিকে আহত অবস্থায় ফতুল্লা থানার মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস-সংলগ্ন খানকার মোড়ে পৌঁছালে আসামিগণ পুনরায় হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র চাপাতি, রামদা, ছোরা, চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং আসামিরা পালিয়ে যায়। মারাত্মক আহত ও আশঙ্কাজনক অবস্থায় দানিয়াল ও শুভকে তাদের আত্মীয়-স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়) নিলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে। শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। হত্যাকাণ্ডের এক দিন পর নিহতের মা মুক্তা বেগম ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত আল আমিন ওরফে দানিয়াল ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আর আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। তাদের মধ্যে নিহত দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সাথে সম্পর্কিত ছিল আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক