বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হ্যান্ডকাপ পড়ে নাচতে নাচতে পালিয়ে যায় রনি
হ্যান্ডকাপ পড়ে নাচতে নাচতে পালিয়ে যায় রনি
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

মায়ের দায়ের করা চুরি মামলায় খালাশের রায় শুনে ফুর্তিতে নাচতে নাচতে হ্যান্ডকাপসহ নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি দক্ষিন কেরানীগঞ্জে গ্রেফতার হয়েছে। বুধবার বেলা ১১টায় পালিয়ে যাওয়ার পর দুপুর ২টায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ চেক পোষ্টে তল্লাশী করার সময় হাতে হ্যান্ডকাপ দেখে তাকে গ্রেফতার করে। দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, চেক পোষ্টে পুলিশ বিভিন্ন যানবাহন তল্লাশীর সময় ট্রাকের উপর এক ব্যক্তিকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় দেখে তাকে আটক করে। এসময় আটক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করা হলে সে জানায় নারায়ণগঞ্জ কোর্ট থেকে পালিয়ে এসেছে। এরপর নারায়ণগঞ্জ কোর্ট পুলিশকে জানানো হলে তারা এসে আটক ব্যক্তিকে হ্যান্ডকাপসহ থানা থেকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আমার জামিন হয়েছে বলতে বলতে একজন লোক হাতে হ্যান্ডকাপ পড়া অবস্থায় কোর্ট থেকে বের হয়ে লিংক রোডে একটি ট্রাকে উঠে সাইন বোর্ডের দিকে চলে যায়। এর অনেক সময় পর কোর্ট পুলিশ সেই ব্যক্তিকে খোজতে দৌড়ঝাপ শুরু করেন। এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আমাদের কোর্ট পুলিশ রনিকে কোর্টের আশপাশ থেকে তাৎক্ষনিকই আটক করেছে। সে মানুষিক ভারসম্যহীন পাগলের মত। এজন্য ২০২০ সালে নারায়ণগঞ্জ কোর্টে তার মা একটি চুরি দায়ের করেন। সেই মামলায় নারায়ণগঞ্জ কারাগার থেকে সকালে রনিকে কোর্ট হাজতে আনা হয়। এরপর কনেষ্টেবল আখতার ফারুক কোর্ট হাজত থেকে তাকে আদালতে নিয়ে যায়। আদালত রায়ে তাকে খালাশ প্রদান করেন। রায় শুনে কৌশলে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি (২৭) বন্দর থানার পূর্ব কুশিয়ারা গ্রামের মোতালেব হোসেনের ছেল

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান