শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হলের ওপরে স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ম্যুরালটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জিয়া হলের কেয়ারটেকার আরিফের চোখে বিষয়টি ধরা পড়ে। পরে আশপাশের লোকজনের মাধ্যমে পুরো বিষয়টি চাউর হয়। দুপুরে খবর পেয়ে জিয়া হলে ভাঙা ম্যুরাল পরিদর্শনে আসেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় ভাঙা ম্যুরাল দেখে নেতৃবৃন্দ ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘ম্যুরালটি হ্যাকসো ব্লেড দিয়ে পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে। আমরা মনে করি, শামীম ওসমানের নির্দেশেই এই কাজ করা হয়েছে। আমরা ডিসির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। যারা এই অপকর্ম করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এবং জিয়ার ম্যুরাল পুনরায় স্থাপন করা হোক। জিয়ার ম্যুরাল ভেঙে তাঁরা প্রতিহিংসার জন্ম দিয়েছেন।’
মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপু বলেন, ‘জিয়া হলের ম্যুরাল রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে। আমরা এই ঘটনায় ক্ষুব্ধ। আজকে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান প্রমাণ করেছেন তিনি আসলেই গডফাদার। তিনি শান্তিপূর্ণ কাজ করতে পারেন না। তিনি রাতের অন্ধকারে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ম্যুরাল কেটে ফেলে দিয়েছেন। তিনি শান্তিপূর্ণ নারায়ণগঞ্জে অস্থিরতা তৈরি করতে চান।’
ইউসুফ খান টিপু আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কখনো হাত দেয়নি। এ ছাড়া শামীম ওসমানের বাবা দাদার নামে স্টেডিয়াম থাকলেও সেখানে হাত দেওয়া হয়নি। কিন্তু তাঁরা জিয়ার ম্যুরাল ভেঙে প্রতিহিংসার পথ তৈরি করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ম্যুরাল প্রতিস্থাপিত না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মনে রাখবেন, এই সরকার শেষ সরকার নয়। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে অনেকের ম্যুরাল নাও থাকতে পারে।’
এই বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। জেলা প্রশাসন থেকে হলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি ভাঙার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু ম্যুরাল ভাঙার কোনো উদ্যোগ জেলা প্রশাসন নেয়নি। কোনো দুর্বৃত্তরা এই কাজ করে থাকতে পারে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তাঁরা তদন্ত করে দেখবে।’
একই বিষয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ফোন নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন ও খুদেবার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।
উল্লেখ্য, সম্প্রতি শামীম ওসমান জিয়া হল ভেঙে সেখানে ৬ দফা মঞ্চ করার প্রস্তাবনা রাখেন জাতীয় সংসদে। পরে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই হল ভেঙে নতুন করে ৬ দফা মঞ্চ, গ্যালারি, উন্মুক্ত স্থান নির্মাণ করার ঘোষণা দেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম