শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বাধীনতার পক্ষের শক্তির পাশে থাকতে বন্দরবাসীকে আহবান সেলিম ওসমানের  
স্বাধীনতার পক্ষের শক্তির পাশে থাকতে বন্দরবাসীকে আহবান সেলিম ওসমানের  
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। পাশাপাশি পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে খানপুর দারুস সালাম এতিমখানা, খানপুর দারুল নাঈম এতিমখানা, গলাচিপা গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শীতলক্ষ্যা মাদ্রাসা ও এতিমখানা, নবীগঞ্জ ইসলামিয়া আলীম মাদ্রাসা এতিমখানা। মরহুমের মেঝ ভাই এমকেএম সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৫ টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল হাইস্কুল প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে একেএম সেলিম ওসমান বলেন, নাসিম ওসমান আমাদের ছেড়ে চলে গেছে ১০ বছর হয়ে গেছে। আমার মায়ের নির্দেশে তার জায়গায় দায়িত্বে এসেছি। তার সহকর্মীদের কাছ থেকে তার অসমাপ্ত স্বপ্ন গুলো জেনেছি। চেস্টা করেছি তার সব অসম্পূর্ন স্বপ্ন পূরন করার।

তিনি আরো বলেন, রশিদ ভাই আমার বাবা একেএম শামসুজ্জোহার সহকর্মী ছিলেন, সানা উল্লাহ সানু প্রয়াত নাসিম ওসমানের সহকর্মী ছিলেন, শান্তা আমার মেয়ের মত। আমি একজন মুক্তিযোদ্ধা। আপনারা যদি আমাকে ভালবাসেন স্বাধীনতার পক্ষের লোককে ভোট দিয়ে জয়ী করবেন।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আজ নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী আমরা কাউকে দাওয়াত দেই নাই। সবাই এসেছেন। কিন্তু যাদের অন্য পোষ্টার উড়ছে তারা কেউ আসেন নাই। কয়দিন আগেও সেলিম ভাই মুখে ফেনা তুলেছেন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই অতীতে যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছে, যারা স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তানদের পক্ষ না নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে থাকবেন। তাদেরকেই বন্দরের উন্নয়নের দায়িত্বে আনার অনুরোধ রইলো।

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানু সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ