শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চিংড়ি প্রতীকের প্রচারণায় দুই দফা হামলা
চিংড়ি প্রতীকের প্রচারণায় দুই দফা হামলা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণায় দুই দফা হামলার ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) সন্ধ্যা সাতটার দিকে ও সোমবার (৬ মে) দুপুরে উপজেলার মদনপুর স্ট্যান্ডে প্রচারণাকালে হামলার ঘটনা ঘটে। হামলায় চিংড়ি প্রতীকে নির্বাচন করা চেয়ারম্যান প্রার্থী মুকুলের কয়েকজন সমর্থক আহত হয়েছেন। এতে করে ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল জানান, গত দুই দিনের ব্যবধানে মদনপুরে তাদের প্রচারণা চলাকালীন কয়েকজন যুবক হামলা চালায়। পৃথক দু’টি হামলার ঘটনায় তার ৫ জন কর্মী আহত হয়েছে। এসময় মাইক ও অটোরিকশাও ভাংচুর করা হয়। হামলাকারী যুবকেরা ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এমএ রশীদের অনুসারী বলে দাবি করেছেন তিনি। হামলার ঘটনায় মৌখিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার দুপুরে হামলার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর। ভোটকেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা। ইতোমধ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। ওইসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাও নেয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ