রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ভবন নির্মাণ প্রকল্পে একটি গাছ কাটার বদলে ২০টি গাছ লাগাবে বিআইডব্লিউটিএ
নারায়ণগঞ্জে ভবন নির্মাণ প্রকল্পে একটি গাছ কাটার বদলে ২০টি গাছ লাগাবে বিআইডব্লিউটিএ
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরে  মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্পের জন্য গাছ কাটা নিয়ে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্পতিবার ৯ মে দুপুরে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সম্মেলনকক্ষে আলোচনা সভাটি অনু্ষ্িঠত হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী, অতিরিক্ত টিফ ইঞ্জিনিয়ার ও ডেপুটি প্রকল্প পরিচালক ফরহাদুজ্জামান, প্রকল্পের পরিবেশ বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার মইনুল হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম, নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপ পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য, উপ পরিচালক নাঈম মোহাম্মদ, সিবিএ চেয়ারম্যান জহিরুল ইসলাম রানা প্রমুখ। এছাড়াও গাছ কাটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সেক্রেটারী ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
সভায় গাছ কাটা নিয়ে আন্দোলনকারীরা বলেন, আমরা উন্নয়ন প্রকল্পের বিরোধী নই। তবে গাছ না কেটেও উন্নয়ন প্রকল্প করা যায়। আমাদের দাবি ছিল গাছগুলো না কেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। আমরা প্রকল্পের নামে এভাবে নির্বিচারে গাছ কাটার ঘোর বিরোধী। আমরা কখনোই গাছ কাটাকে সমর্থন করিনা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টাউন প্ল্যানার মইনুল হোসেন বলেন, শুধু গাছ লাগালেই হবেনা। গাছগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। প্রকল্পে যাতে গাছগুলোর পরিচর্যার জন্য বরাদ্দ রাখা হয় সেদিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।
প্রকল্পের পরিচালক মোঃ আইউব আলী বলেন, আমাদের এই প্রকল্পের জন্য সর্বমোট ৮১টি ছোট বড় গাছ কাটতে হয়েছে। সারাদেশে আমাদের ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জে প্রাথমিকভাবে আমরা চলতি বছরে ৫শ’ গাছ লাগাবো। পরবর্তীতে সর্বমোট ৫ হাজার গাছ লাগাবো। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগাবো। প্রকল্প এলাকাতেও অসংখ্য গাছ লাগানো হবে। এছাড়াও গাছগুলোকে যাতে নিয়মিত পরিচর্যা করা হয় প্রকল্প থেকে সেই বাজেটও রাখা হবে।
সভাপতির বক্তব্যে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা প্রতি বছরই বিআইডব্লিউটিএ’র অধিনস্থ জমিতে বৃক্ষরোপন কার্যক্রম করছি। এই বছরেও আমরা নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্যোগে কমপক্ষে ৫শ’ গাছ লাগাবো। আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের এই প্রকল্পে যে কয়েকটি গাছ কাটা পড়বে আমরা তার ২০ গুন গাছ লাগবো।
আলোচনা সভা শেষে প্রকল্পের স্থান পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ