শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে স্ত্রী আত্নহত্যার  ৫ মাস পর ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী গ্রেপ্তার
বন্দরে স্ত্রী আত্নহত্যার  ৫ মাস পর ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে স্ত্রী আত্নহত্যা প্ররোচনা মামলা দায়েরের  দীর্ঘ  ৫ মাস পর অবশেষে মহানগর ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১মে) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের  হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত পষান্ড স্বামী আরিফ চৌধুরী(৩৮) বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত ৮ জানুয়ারী দুপুরে বন্দর থানার  ২৬৫/ উইলসন রোড কদমরসুল কলেজ পশ্চিম পাড়া আফতাবউদ্দিন ভাড়া বাড়িতে এ আত্নহত্যার ঘটনা ঘটে। অত্যহননকারী  গৃহবধূ শান্তা ইসলাম (২২) বন্দর থানার ৭/১ কদম রসুল এলাকার নজরুল ইসলামের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ পাঠান জানান, গত ১ বছর পূর্বে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ পাগলীর বাড়ী এলাকার সাহাবুদ্দিন চৌধুরীর আরিফ চৌধুরী সাথে একই থানার  ৭/১ কদমরসুল কলেজ  এলাকার নজরুল ইসলামের মেয়ে শান্তা ইসলামের  বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী- স্ত্রী উভয়  ২৬৫ উইলসন রোড কদমরসুল পশ্চিম পাড়া আফতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।  বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী  যৌতুকের জন্য তার স্ত্রী শান্তা ইসলামকে নির্যাতন করতো। ধারাবাহিক অমানষিক শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে গত ৮ জানুয়ারি দুপুরে গৃহবধূ শান্তা ইসলাম ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  খবর  পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে  মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে স্বামী আরিফ চৌধূরী পলাতক ছিল ।  এ ব্যাপারে  নিহতের মা নুরবানু বেগম বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় স্বামী ৫ মাস পলাতক থাকার পর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ