বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে অ্যাম্বোলেন্সে করে ইয়াবা পাচারকালে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
সোনারগাঁয়ে অ্যাম্বোলেন্সে করে ইয়াবা পাচারকালে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বোলেন্সের অক্সিজেন সিলেন্ডারে করে পাচারকালে প্রায় ২কোটি টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে টোল প্লাজায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওয়াইকন এলাকার উত্তর নিলা আমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে মো. ইসহাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই পঙ্কজ কান্তি সরকার ও মো. ইমরান আহম্মেদসহ ১০-১২জনের পুলিশের একটি দল সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় তল্লাসী বসে। কক্সবাজার থেকে নারায়ণগঞ্জগামী একটি অ্যাম্বোলেন্স (ঢাকা মেট্রো-ছ -৭১-২২৬৬) গতিরোধ করে তল্লাসী করে। এক পর্যায়ে অক্সিজেন সিলিন্ডারে বিশেষ উপায়ে রাখা ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় গাড়ীতে থাকা মো. ইসহাক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইসহাক একজন পেশাদার মাদক কারবারী। মাদক ব্যবসায়ের কৌশল হিসেবে অ্যাম্বোলেন্স ব্যবহার করে। প্রতি সপ্তাহে সে অ্যাম্বোলেন্স করে মাদক পাচার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান