রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন
২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪

শহর প্রতিনিধি
মাত্র ২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে ৮৪ জন নিয়োগ পেয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধুমাত্র সরকারি যে ২৩৫ টাকা ফি লাগে এর বাইরে নিয়োগপ্রাপ্তদের কোন ধরনের অর্থ লাগেনি বলেও জানান তিনি। বুধবার ১৫ মে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ১১-১৭ গ্রেড (পূর্বতন তৃতীয় শ্রেণি) পদে ৮৪ জন নিয়োগকৃত কর্মচারীর যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন। যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম, ডা. শিল্পী আক্তার, ডা. পলি, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন আরো বলেন, আজকে যারা নিয়োগ পেয়েছে তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পেয়েছেন। টেলিটকের মাধ্যমে যে ২৩৫ টাকা ফি দিতে হয় এর বাইরে তাদের কোন ধরনের টাকা দিতে হয়নি। গত ২৭ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ কার্যদিবসের মধ্যে তাদের ফলাফল ঘোষণা শেষে ভাইভা, ফিল্ড, দক্ষতা ও কম্পিউটার পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আনসার ভিডিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল বিধি বিধান অনুসরণ করে গত ৮ মে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ