শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে, অধিকার বঞ্চিত হলে দেখবো : ভূমিমন্ত্রী
মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে, অধিকার বঞ্চিত হলে দেখবো : ভূমিমন্ত্রী
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪

শহর প্রতিনিধি

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, অনেক জমির মালিক অনুপস্থিত। আমাদের দায়িত্ব সর্বোচ্চ প্রচারণা চালানো। তবে এটা মালিকের দায়িত্ব। তার জমি রক্ষা করার দায়িত্ব কিন্তু তার। আমরা এই প্রচারের জন্য পরিকল্পনা নিচ্ছি। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা হবে। এরপরেও কেউ না জানলে এটা আমাদের দায়িত্ব থাকবে না।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যাবস্থাপনা বিষয়ক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রনালয়ের সচিব সোঃ খলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আনিস মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। সেমিনারে প্রেসেন্টেশন উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের জহুরুল হক ও এশিয়া এরিয়া সার্ভে এর প্রজেক্ট ম্যানেজার মি. কং। সেমিনারে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়, জরিপ অধিদপ্তর, কোরিয়ান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

সেমিনারে জানানো হয়, পাইলট প্রকল্পের কাজ প্রথম শুরু হবে নারায়ণগঞ্জ থেকেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৭১টি মৌজায় ১৫ হাজার ৪১ দশমিক ৫৫ একর বা ৬০ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার জায়গায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ হবে।

তিনি আরও বলেন, পাবলিককে (মানুষকে) আরও সিনসিয়ার (দায়িত্বশীল) হতে হবে। তারা অধিকার বঞ্চিত হলে আমরা দেখবো। তবে কেউ গোপনে টাকা দিয়ে এসকল কাজ করাবেন না।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেটার জন্য আমরা স্মার্ট ভূমি ব্যাবস্থাপনা চাই। সে লক্ষ্যে আমরা কাজ করবো। এখানে অনেক অভিযোগ রয়েছে। তবে আমরা একটা পরিবার হিসেবে আমাদের সকলের দায়িত্ব আমরা সুষ্ঠু ভাবে পালন করবো। এ ব্যাপারে কোন ছাড় হবে না।

আমি আমার ইউনিয়নে পরপর ছয়বার চেয়ারম্যান ছিলাম। আমি আমার ইউনিয়নে লেকজনকে বুঝিয়ে সমস্যা কমিয়ে এনেছিলাম। কিন্তু উনারা তো শালিস করতে পারবেন না৷ এটা নির্ভর করবে সেই ব্যাক্তির রুচির ওপর।

যদি ত্রুটির কথা বলেন, সব জায়গায়ই কিছুটা ত্রুটি রয়েছে। তবে কে কতটা এটাকে কলুষিত করবে তা নির্ভর করবে ভোক্তাদের আন্তরিকতার উপর। দালালিরা দালালি করুক। ভোক্তারা আন্তরিক হলে আপোষে এ কাজটি করা যাবে।

তিনি আরো বলেন, আমরা চাই একটি ফ্রেশ ভূমি ব্যাবস্থাপনা নিয়ে আসতে। আমরা চেষ্টা করছি। তবুও কিছুটা রয়েই যাবে। তবে এমন কেস অনেক কমে যাবে। পাশাপাশি আদালতে যারা যাবে তারাও চিন্তা করবে সমাধানের মাধ্যমে আমরাও এসে শামিল হই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি