রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে সাংসদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
সোনারগাঁয়ে সাংসদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সোনারগাঁ  প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে বুধবার রাতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বাদি হয়ে গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার উদ্ভবগঞ্জ শহিদুল্লাহ প্লাজার সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের নির্বাচনী উঠান বৈঠক সাংসদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর রহমান। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তৈয়ুবুর রহমান, সোনারগাঁ পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া আক্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা গাজী মুজিবুর রহমানকে সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও সোনারগাঁবাসীর কাছে ক্ষমা চাওয়ার ৭২ ঘন্টার আলটিমেটাম দেন। না হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবেন বলে হুমকি দেন। সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান বলেন, আমি উঠান বৈঠকে সাংসদের বিরুদ্ধে কোন বক্তব্য দেইনি। তবে ইউপি চেয়ারম্যানদের বেপারী বলেছি। আমার বিরুদ্ধে এটি মিথ্যা অভিযোগ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ