রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির জমি  দখলের প্রতিবাদে মানববন্ধন 
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির জমি  দখলের প্রতিবাদে মানববন্ধন 
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরে সেবামূলক প্রতিষ্ঠান কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড এর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সরকারি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম-আহবায়ক ও বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া।
লিখিত বক্তব্য পাঠ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য সচিব মানসুরা আহমেদ। সংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক ও বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এ কে এম শাহজাহান। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য জেসমিন আরা বেগম, বিআইডব্লিউটিসি ঢাকা মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ রাশিদুর রহমান, চিফ অডিট অফিসার মুবেদুজ্জামান, বিআইডব্লিউটিসি অফিসার্স
এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মোঃ মনজুরুল করিম,  বিআইডব্লিউটিসি ঢাকার এজিএম (প্রশাসন) মোঃ আবদুল আলীম, বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জের এজিএম (বানিজ্য) মোঃ সায়েম মৃধা, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন চুন্নু, নৌ কারিগরি কল্যান পরিষদের সভাপতি মোসাহিদুল ইসলাম,  বাংলাদেশ ইনল্যান্ড মাষ্টার ওয়েলফেয়ারের সেক্রেটারি আব্দুস সাত্তার, বিআইডব্লিউটিসি নাবিক এন্ড কর্মচারী ইউনিয়নের সেক্রেটারী আলাউদ্দিন মিয়া, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন সহ আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া বিআইডব্লিউটিসি। ১৯৭২ সাল থেকে পিও-২৮ বলে অপরাপর কোম্পানীসহ দি পাক বে কোম্পানী কোম্পানী লিমিটেড এর সমুদয় সম্পত্তি বিআইডব্লিউটিসির উপর ন্যস্ত হয়ে মালিকানাপ্রাপ্ত হয়। অথচ বিআইডব্লিউটিসি’র নিজস্ব সম্পত্তি ৩ ও ৪ ঈশা খাঁ রোডস্থ বিআইডব্লিউটিসির জমিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বারবার অনুপ্রবেশের অপচেষ্টা করছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট বেঙ্গল (বিডি) লিমিটেড। বিআইডব্লিউটিসির জমিতে একাধিকার ৭০/৮০ জন লোক নিয়ে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অস্থায়ীভাবে ঘর তুলে জায়গা দখলের চেষ্টা করেছে। যা একজন দানবীরের প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আদালতে বিচারাধীন থাকার পরও কুমুদিনীর এমন কান্ডে তারা বিষ্মিত বটে। সংবাদ সম্মেলন থেকে কুমুদিনীর অপচেষ্টা বন্ধ করার জোর দাবী জানানো হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ