শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আনারসের পক্ষে ভোটাদের টাকা দেয়ার সময় যুবককে  আটক করে পুলিশে দিল এলাকাবাসি
আনারসের পক্ষে ভোটাদের টাকা দেয়ার সময় যুবককে  আটক করে পুলিশে দিল এলাকাবাসি
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে ভোট দিতে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গাফফার (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এসময় ওই যুবককে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হতে পারে নি পুলিশ।
এর আগে শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি নরসিংদীর পলাশের মল্লিকপাড়া গ্রামের মো. আফজাল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার দৌলেরবাগ রফিকুলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি জেলা সাবেক ছাত্রলীগ নেতা হাজী শাহ্ মো. সোহাগ রনির মালিকানাধীন সোনারগাঁ রিসাইকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে কাজ করেন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এবং দলদারসহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদেরকে টাকা দিয়ে আনারস প্রতিকে ভোট কিনতে তাকে পাঠিয়ে থাকেন সোহাগ রনি। আটক হওয়ার আগ পর্যন্ত সে ৬০ হাজার টাকা বিলি করেছেন।
এ সময় ঘটনাস্থলে থাকা সোনারগাঁ থানা পুলিশের এসআই মাহমুদ বলেন, স্থানীয়দের ফোন পেয়ে এসে এলাকাবাসীর হাত থেকে “সোনারগাঁও রিসাইকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড” লেখা একটি খামে কিছু টাকাসহ আব্দুল গাফফারকে উদ্ধার করি। সঙ্গে কতো টাকা আছে এখনো দেখিনি। থানায় নিয়ে দেখব। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশে সোপর্দ করা ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে  নির্বাচনী টাকা বিলি করেছিল কিনা তা এখনো নিশ্চিত না। তাকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। যদি সে সত্যি টাকা বিলি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি সে নির্দোষ প্রমানিত হয় তাহলে যারা এই অভিযোগ তুলে তাকে পুলিশের সোপর্দ করেছেন তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ