শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ৫টি উপজেলায় ৩ লাখ ৩১ হাজার ৪৭৯ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল
নারায়ণগঞ্জে ৫টি উপজেলায় ৩ লাখ ৩১ হাজার ৪৭৯ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩১ হাজার ৪৭৯ জন শিশুকে শনিবার ১ জুন খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। বুধবার ২৯ মে দুপুরে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টন সভায় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জানান, এবছর ১ জুন দিনব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নারায়ণগঞ্জ জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ১৭৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯০ হাজার ৩০১ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’ এছাড়া শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে। অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ২ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ) শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠিকে অবহিত করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারনার ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। জেলা তথ্য বিভাগ এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিং এর মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত আছে। এছাড়াও জেলার মসজিদগুলোতে মাইকের মাধ্যমে জানানোর জন্য ইমামদের প্রতি নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় শিশুদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ইটভাটা, বেদেপল্লী, পথশিশু, চর এলাকা, এতিমখানা, বস্তিসহ অন্যান্য দুর্গম এলাকাগুলোতে ক্যাম্পেইনের পরবর্তী ৪ দিন অনুসন্ধান চালানো হবে। কোন শিশু যদি ক্যাম্পেইনের দিন বাদ পড়ে যায় তাহলে পরেও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে খেতে পারবে। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সিভিল সার্জন আরো জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আসিফ মাহমুদ, ইউনিসেফ কনসালটেন্ট ডাঃ লী শান্তা মন্ডল, জেলা ইপিই সুপারিনটেনডেন্ট মোঃ লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, স্টোর কিপার (ইপিআই) শওকত জামান প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত