মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুর রহিম (২৮) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিলো। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দর রউফের ছেলে। সেই সাথে নিহত স্ত্রী হলেন রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফার মিয়ার মেয়ে ফাতেমা। এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে আদালতে আসামী উপস্থিত ছিলো। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফা মিয়া তার মেয়ে ফাতেমা (১৯) কে রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দর রউফের ছেলে আব্দুর রহিমের সাথে বিবাহ দেয়। বিবাহের সময়ে মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকা সহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়। কিন্তু বিবাহের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে ১ লাখ টাকা যৌতুক দাবী করে। তিনি আরও বলেন, যৌতুকের এই টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে। ২০১৮ সালের ৫ নভেম্বর সকাল থেকে দুপুরের কোনো এক সময়ে টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করে। এরপর হত্যাকে ধামাচাপা দেয়ার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই সাথে মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক