রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শাশুড়িকে হত্যার দায়ে মেয়ের জামাই গ্রেফতার
শাশুড়িকে হত্যার দায়ে মেয়ের জামাই গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
 শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায়  মেয়ের জামাই নাজমুল হোসেন হিরা(৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত তালা এবং লুন্ঠিত কানের দুল বিক্রির ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
বুধবার সকাল ১০ টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল হোসেন হিরা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা এলাকার মৃত  মনা মুন্সির পুত্র।
এর আগে মঙ্গলবার(৪ মে) বিকেলে নিহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম সজিব বাদী হয়ে নাজমুল হোসেন হিরা কে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন নিজের বাড়িতে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন (৮০) স্ত্রী এবং বোন ও বোনের স্বামী সাইফুল ইসলাম সজিবকে নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম সজিব কোন কাজকর্ম করেনা। নেশা করে ঘুরে বেড়ায় এবং প্রায় সময় নেশার টাকার জন্য বাসায় উৎপাত করেন। সোমবার বিকেলে বাসায় বৃদ্ধ মাকে একা পেয়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ১০ আনা ওজনের স্বর্নের কানের দুল নিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান,
ঘটনার পরপরই আমরা আসামী নাজমুল হোসেন হিরা কে গ্রেফতারের চেস্টা করে আসছিলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার সকাল ১০ টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার উত্তরখামস্থ গ্রেফতাকৃতের বোনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের কথা স্বীকার করে পুলিশে কে জানায়, সে মাদক কেনার জন্য নিহতের নিকট টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে ঘরে থাকা তালা দিয়ে ঘাড়ের বাম পাশ্বে আঘাত করে পরে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চত করে। এবং কানে থাকা কানের দুল নিয়ে গাজীপুর চলে যায়। সেখানে এক দোকানে কানের দুল ৩৫ হাজার টাকা বিক্রি করে দেয়। তারপর সে তার বোনের বাড়ীতে গিয়ে আত্নগোপন করে। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ