শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন 
নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন 
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
শহর প্রতিনিধি
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
 ৮ জুন শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে এসিল্যান্ড কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুর আলম।
 সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও দেদারুল আলম। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) মোঃ রবিন মিয়া, সদর সার্কেলের এসিল্যান্ড লাইলাতুল হোসেন, ফতুল্লা সার্কেলের এসিল্যান্ড শাহাদাৎ হোসেন, সিদ্ধিরগঞ্জ সার্কেল এসিল্যান্ড, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, অনেকেই জমি কিনে খালি ফেলে রাখে। একটি চক্র আছে যাদেরকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করা হয়। এই চক্রটি খালি জায়গা দেখলে সেই খালি জায়গার সি এস, এস এ রেকর্ড দেখে ওয়ারিশ খুঁজে বের করে জমি দখল করে নেয়। বর্তমান সরকার ২০২৩ সালে একটি আইন করেছে ভূমি দখল আইন। এই আইনে কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি দখল করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা যাবে। এটির বিধিমালা তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যে এ ধরনের অনেক আবেদন পেয়েছি। এই আইনে ভূমিদস্যু মাস্তান গ্রুপের বিরুদ্ধে এ্যাকশন নেয়া হবে। তুমি রেজিস্ট্রি করলে জমির মালিকরা যাতে সঙ্গে সঙ্গে জমির মালিকানার সনদ পেতে পারেন বর্তমান সরকার সেই প্রক্রিয়া করছে। জমির মালিকদের আরো সচেতন হতে হবে। কোন দালাল ধরা যাবে না। দালাল গোষ্ঠীকে এভয়েড করতে হবে। আপনারা কোন দালালকে ট্রাস্ট করবেন না। প্রয়োজনের সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। কোথাও ভূমি সম্পর্কিত কিংবা কোন দালাল যদি আপনার কাছে অতিরিক্ত অর্থ চায় তাহলে সরাসরি আমার কাছেও অভিযোগ জানাতে পারেন। আগামী ১০ জুন সকাল সাড়ে ১১ টা থেকে নারায়ণগঞ্জ এসিল্যান্ড সার্কেল অফিসে গণশুনানি অনুষ্ঠিত হবে। আপনাদের কোন অভিযোগ বা সমস্যা থাকলে গণশুনানীতে জানাবেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ৪ কোটি ১৬ লাখ নয় হাজার ২১২ টাকার নয়টি চেক হস্তান্তর করা হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন শেষে ফলদ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ