শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রকাশ্যে গুলি ও  নৃশংস ভাবে পিটিয়ে মনু হত্যা মামলার আসামি নুরুল গ্রেফতার
প্রকাশ্যে গুলি ও  নৃশংস ভাবে পিটিয়ে মনু হত্যা মামলার আসামি নুরুল গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
শহর প্রতিনিধি:

 ঝুট ব্যবসা  নিয়ন্ত্রণ নিয়ে বন্দরের উত্তরঞ্চলের মূর্তিমান আতঙ্ক  মনিরুজ্জামান মনু (৪২)কে   প্রকাশ্যে গুলি ও  নৃশংস ভাবে পিটিয়ে  হত্যাকান্ডের ঘটনার ৬ দিন পর মামলার অন্যতম  আসামী নুরুল(২৫)কে  গ্রেপ্তার করেছে বন্দর থানা  পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে নরুলকে।এর আগে বুধবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে  নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে   তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল বন্দর থানার  মুরাদপুর এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে।
এর আগে গত শুক্রবার ( ৭ জুন) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার  নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায়  প্রকাশ্যে  নৃংশস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে শনিবার (৮ জুন) সকালে নিহত মনুর  স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি নুরুল হত্যা মামলার ১২ নং আসামী।

এলাকাবসি সূত্রে জানাগেছে,  দেড় যুগে পূর্বে  নিহত মনু’র বড় ভাই আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত, বাবুল আক্তার ও ছোট ভাই নূরুজ্জামান নুরা, বড় দুই বোন নিলুফা ও রেহেনা, এবং মা ফুলমতি, পিতা কামালউদ্দিন  প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে  নির্মমভাবে খুন  হয়েছেন বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

মামলার তদন্তকারি অফিসার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এক সপ্তাহ আগে গত শুক্রবার বেলা ১১ দিকে  মনিরুজ্জামান মনু সোনারগাঁও কুতুবপুর মামীর জানাজা শেষে  মদনপুর মুরাদপুর নিজ বাড়িতে অবস্থান করছিল। এসময় একই এলাকার আসামিরা মনুকে ঘর থেকে বাহির করে প্রথমে মাথায় গুলি করে উঠানে ফেলে দিয়ে লোহা দিয়ে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এঘটনা নৃশংস হত্যাকান্ডের ঘটনায় মামলা হওয়ার পর  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নরসিংদী ঘোড়াশাল এলাকায় আসামী নুরুলের অবস্থান করছে  নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মামলার ১২ নং আসামি নুরুল(২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে আসামি নুরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে  আদালতে সোপর্দ করা হয়।  মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত দেড় যুগ ধরে ধারাবাহিক ভাবে  নিহত মনুর  বড় ভাই বাবুল আক্তার , ছোট ভাই নূরুজ্জামান নুরা ও বড় দুই বোন নিলুফা, রেহেনা  সহ চার ভাইবোন  প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী সুরুত আলী বাহিনীর হাতে খুন হয়েছেন। এক সময়ের বন্দর থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কামরুজ্জামান  কামু দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হওয়ার পর তার সাভাবিক মৃত্যু হলেও হত্যা সহ সন্ত্রাসী কর্মকান্ডে একাধিক মামলার আসামি মনুর বড় ভাই  আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এক দেড় বছরের ব্যবধানে তিন ভাই ও দুই বোন হত্যাকান্ডের শিকার হওয়ার  পর থেকে মনু এলাকা ছেড়ে কাপাসিয়া বিয়ে করে  শ্বশুর বাড়িতে বসবাস করতেন।  সম্প্রতি স্থানীয়  গার্মেন্টের ঝুট বয়বসা নিয়ন্ত্রণ ও আবারে মনিরুজ্জামান মনু  এলাকায়  একক আদিপত্য বিস্তার লাভের চেষ্টা করলে প্রতিপক্ষ  সন্ত্রাসী গ্রুপের প্রধান মনির, টিটু ও  মিঠুর  সঙ্গে দ্বন্দ্ব চলছিল।  গত বৃহস্পতিবার পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির  কুতুবপুর এলাকায় মনু তার   মামীর জানাজায় অংশ নেয়। শুক্রবার সকালে মনু মুরাদপুর নিজ  বাড়িতে আসেন। এ  খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে  বাড়িতে  ঢুকে । পরে  স্ত্রী, ছেলে- মেয়ে ও দুই ভাগনির সামনে থেকে মনুকে  ঘরের গেইটের তালা ভেঙ্গে  টেনে হেঁচড়ে  বের করে প্রথমে মাথায় গুলি করে   উঠানে ফেলে দেয়। পরে মোফাজ্জল নামে এক ভাড়িটিয়া সন্ত্রাসী মাথায় বসে থাকে অন্যান্যরা পিটিয়ে  নৃংশস ভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।  নৃশংস ওই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী নিহত মনুর ৮ বছরের শিশু কন্যা ১৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে।  পরে ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এর আগে নিহত মনুর মা ফুলমতি  বেগম  ও পিতা কামালউদ্দিন খুন হয়েছিলেন প্রতিপক্ষ  সন্ত্রাসী বাহিনীর হাতে  ।  নিহত মনুর ৫ ভাইয়ের মধ্যে কামু, নুরা, আবুল ও বাবুল চার ভাই ও দুই বোন একের পর হত্যাকান্ডের শিকার হলেও পরিবারের শেষ প্রদীপ মনিরুজ্জামান মনু অবশেষে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। ক্রসফায়ারে নিহত আবুল মিয়ার দুই মেয়ে এবং  নিহত   মনু,র এক ছেলে ও এক মেয়ে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম