শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মেঘনা টোলপ্লাজায় ২৪ ঘন্টায়    টোল আদায় ৭২ লাখ টাকার
মেঘনা টোলপ্লাজায় ২৪ ঘন্টায়    টোল আদায় ৭২ লাখ টাকার
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

 

নারায় প্রতিনিধি

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে মেঘনাসেতুর টোলপ্লাজায় বৃদ্ধি পেয়েছে টোল আদায়ও।  ২৪ ঘন্টায় এই সেতু দিয়ে সর্বমোট ২৪ হাজার ৪০৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭২ লাখ ৭ হাজার ৪৭৩ টাকা।

বিষয়টি বৃহস্পতিবার বিকেলে  নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী।

আজ ও এই পথে যানবাহনের ক্রমাগত উপস্থিতি থাকলেও নেই কোনো জট কিংবা গাড়ির সারি। এতে অনেকটাই ভোগান্তিহীন স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।

মেঘনাঘাট টোলপ্লাজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, টোলপ্লাজার ১২টি বুথ দিয়ে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন পাড়ি দিচ্ছে মেঘনা সেতু। টোলপ্লাজায় আসা মোটরসাইকেল পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে টোল প্রদান করে সেতুতে উঠছেন। গাড়ির চাপ কম থাকায় টোল প্রদানে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না কাউকে।

টোল আদায়ের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বলেন, গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘন্টায় বেশি টোল আদায় হয়েছে। তবে যানবাহনের সংখ্যা অনুযায়ী তা কমই বলা যায়। কেননা অন্যান্যসময় মালবাহী পরিবহন বেশি থাকায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হয়।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ৭২ লাখ ৭ হাজার ৪৭৩ টাকা আদায় করা হয়। এর আগে গত ১১ জুন এই সেতু দিয়ে ২৩ হাজার ৯৪৭ টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয় ৭০ লাখ লাখ ৬০ হাজার ৫০২ টাকা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম