শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে গরুর হাটের ৪ ব্যবসায়ীদের ওপর হামলা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সোনারগাঁয়ে গরুর হাটের ৪ ব্যবসায়ীদের ওপর হামলা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
 সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুর গরুর হাটে হামলা চালিয়ে ৪ গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
 আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।
এঘটনায় শনিবার দুপুরে আহত রায়হানের বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলাকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে রায়হান তার দুই ভাগিনা সারোয়ার ও রনি ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর গরুর হাটে যান। শুক্রবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক বাতির আলো নিয়ে শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে তপু হাসান ও রায়হানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এসময় তপু হাসানের নেতৃত্বে সোহাগ, সীমান্ত, অনিক, রিয়াদ, সজিব, সিফাত, লিয়াকত, শোভনসহ ১০-১৫জনের একটি দল দেশীয় অস্ত্র, রাম দা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা নিয়ে হাটের মধ্যে অতর্কিত হামলা করে। হামলাকারীরা রায়হান, সারোয়ার, রনিকে কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে রায়হানের চাচা শফিক ও ছোট ভাই আলিফ হোসেন এগিয়ে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 আহতদের মধ্যে রায়হান নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. শফিক জানান, তার ভাতিজা রায়হান ও দুই ভাগিনা ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর হাটে যায়। ৫টি গরু বিক্রি হয়। এক পর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্য তপু হাসানের নেতৃত্বে তুচ্ছ ঘটনায় হামলা করে ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অবিক্রিত ৩টি গরু ছিনিয়ে নেয়।
অভিযুক্ত তপু হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের লোকজনকেও তারা মারধর করেছেন। টাকা ও গরু লুটের অভিযোগ সত্য নয়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো.  মহসিন বলেন, গরুর হাটে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি